1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

পুকুর পাড়ে হাঁটার সময় পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা ৩
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামে আজ বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম নুরুল ইসলাম(৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই বৃদ্ধ বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে হাঁটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি পুকুরের পানিতে পড়ে ডুবে যান।পরে স্বজনরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই বৃদ্ধের ভাতিজা শাহীনুর ইসলাম জানান, তার চাচা মাথা ঘুরানোসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com