1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

কোটা বিরোধী আন্দোলনে সরকার পতনের পর আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশ সদস্য কর্ম বিরতি ঘোষণার পর পুলিশ শুন্য সমগ্র ফরিদগঞ্জে যানজট নিরসনে কাজ করছে স্কাউট সদস্যরা

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে ফরিদগঞ্জ বাজারের চারটি স্পট ও উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১০ জন সমন্বয়কের তত্ত্বাবধানে বিভিন্ন স্পর্টে যানজট নিরসনে কাজ করছে স্কাউট সদস্যরা।

উপজেলা স্কাউটসের উদ্যোগে যানজট নিরসনের প্রথম দিনে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, অনুআ মুক্ত স্কাউটস দল ও মেঘনা পাড় মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা তীব্র গরমের মধ্যেও কাজ করে যাচ্ছেন৷

উপজেলা স্কাউট এর উদ্যোগে যানজট নিরসনের বিষয়ে ডেপুটি সমন্বয়ক মো. রেদোয়ান খাঁন এই প্রতিবেদককে জানান, ইতিপূর্বে দুই ঈদকে কেন্দ্র করে আমরা ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে যানজট নিরসনে যেভাবে কাজ করেছি, একইভাবে দেশের এই ক্লান্তি লগ্নে ফরিদগঞ্জের মানুষকে ভালো রাখতে, সড়কে তাদের ভোগান্তি এড়াতে আমরা যানজট নিরসনের কাজে মাঠে নেমে পড়েছি৷ এছাড়া সমগ্র উপজেলার সংখ্যালঘুদের বাড়িতে যেন কোনোভাবেই হামলা না হয় সেজন্য সমগ্র উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউট ইউনিটের সদস্যরা সচেতনতার সাথে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com