1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

যশোরের আড়পাড়া গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক হত্যা

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

যশোরের আড়পাড়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে হদুর্বৃত্তদের । তার নাম জাহাঙ্গীর হোসেন মিথু (৩৩)। তিনি সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া বিলপাড়া গ্রামের মোদাচ্ছের হোসেনের ছেলে।

শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে গ্রামের মাঠের মধ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।গ্রামবাসী ও পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে গ্রামের লোকজন মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় মাঠের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে তারা চিৎকার ও কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর হোসেন মিথুর মৃতদেহ শনাক্ত করে।

স্থানীয়রা জানিয়েছে, মৃত মিথুর ভাই ডিটু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনের সঙ্গে চলাফেরা করতেন। তার ভাইয়ের প্রতি আক্রোশের কারণে তাকে না পেয়ে জাহাঙ্গীর হোসেন মিথুকে হত্যা করেছে বলে তারা ধারণা করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com