1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

নওগাঁয় ট্রাক্টকের ধাক্কায় দাদার মৃত্যু, নাতি হাসপাতালে

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম।নওগাঁয় মোটরসাইকেল যোগে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন দাদা ও নাতি, পথে ট্রাক্টকের ধাক্কায় দাদার মৃত্যু, গুরুতর আহত অবস্থায় নাতি হাসপাতালে। এমর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা টু জলছত্র পাকা সড়কের সিংগী বাজার এলাকায়।নিহত ব্যক্তি হলেন, মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামের লুৎফর রহমান মোল্লা (৬৯)। এসময় লুৎফর রহমান মোল্লার নাতি

ফয়সাল আহমেদ ওরফে রনি (২১) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন স্থানিয়রা। স্থানিয় সুত্র জানায়, নিহত লুৎফর রহমান মোল্লা ও তার নাতি ফয়সাল আহমেদ ওরফে রনি দু’জন একটি মোটরসাইকেল যোগে সিংগী গ্রামের জৈনক শহিদুল ইসলাম এর মেয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে সিংগী বাজারে পৌছালে এসময় একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কাদিয়ে পালিয়ে যায়।

স্থানিয়রা ছুটে এসে লুৎফর রহমান মোল্লাকে মৃত অবস্থায় দেখতে পান এবং তার নাতি কে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে তাকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। নিহত ও আহত এর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সড়ক দূর্ঘটনার সাথে সাথে থানা পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছে নিহত লুৎফর রহমানের মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশি হেফাজতে নেয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com