1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

সিরাজগঞ্জে অটো রিক্সায় মাইক্রোবাস চাপা, নিহত ৫

মোঃ জুয়েল রানা
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৪২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস চাপায় সিএনজি চালিত অটো রিক্সার যাত্রী ও চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেজাউল করিম জানান, গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রায়গঞ্জ উপজেলার ব্রক্ষবয়রা গ্রামের বাসিন্দা অটো রিক্সাচালক রাশেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। কামারখন্দ থানার ওসি জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী যাচ্ছিল একটি সিএনজি চালিত অটো রিক্সা।

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্র ঘাট এলাকায় এসিআই মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। আহত হন আরো চারজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com