1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

নড়াগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এসিল্যান্ড ও সাংবাদিকদের ওপর হামলায় দুই সাংবাদিক আহত

তাপস কুমার দাস
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে সরকারী আশ্রায়ন প্রকল্পের বেড়ী বাঁধ বা চলাচলের প্রধান রাস্তা দখল করে কতিপয় ভূুমিদস্যুরা জোর পূর্বক দখল করে পাঁকা ভবন নির্মাণ করায় সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য গত মাসের ১৩ ও ১৪ তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উচ্ছেদ অভিযান চলা কালিন (৬ জন) সাংবাদিক শেখ ফসিয়ার রহমান দৈনিক খবর, নড়াইল জেলা প্রতিনিধি, কালিয়া উপজেলা প্রতিনিধি আমানত ইসলাম পারভেজ এশিয়ান টেলিভিশন, হাচিবুর রহমান চ্যানেল এস, মোঃ জিহাদুল ইসলাম, সকালের সময়, তাপস কুমার দাস দৈনিক যশোর ও রাসেল বিশ্বাস, ফুলতলা প্রতিদিন পত্রিকার সাংবাদিকরা অভিযানের নিউজ কভার ও তথ্য সংগ্রহে জন্য ঘটনা স্থলে যায় ।

হঠাৎ করে দুর্বৃত্তরা প্রশাসনসহ সাংবাদিকদের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে অনেককে আহত করে। গুরুতর আহত সাংবাদিক ও শেখ ফসিয়ার রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাংবাদিক ও প্রশাসনের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন গোলাম মোর্শেদ মোঃ শহিদুল ইসলাম শাহী,বাবর আলী,প্রিন্স দাস,সম্রাট তালুকদার, ওয়ারেশ মোল্লা, নাঈম হোসেন, সহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com