1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী গ্রেপ্তার

আনিসুল হক সুমন, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী তাসলিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামী করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের হলে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার বিকেলে অভিযুক্ত স্বামী মোঃ সুলতান মিয়া (২৬) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসলিমা।

 

মামলা সূত্রে জানা গেছে, গত আট বছর পূর্বে পৌরশহরের দশাল ঠাকুরবাড়ি কান্দা এলাকার সুলতান মিয়ার সাথে বিবাহ হয় তাসলিমার। তাদের সংসারে দুই সন্তান আসে। সব কিছুই ভালোভাবে চলছিল। কিন্তু গত তিন বছর আগে একই এলাকার ঝুমা আক্তার নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুলতান। এ ঘটনা তাঁর স্ত্রী তাসলিমা জানার পর তাকে ফেরাতে বাঁধা দিলে তাসলিমাকে মারপিটসহ বিভিন্নভাবে নির্যাতন করতো সুলতান। ঘটনার দিন গত বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তার স্বামী ও ঝুমা আক্তার কে আপত্তিকর অবস্থায় দেখে তাসলিমা। ওই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন তার স্বামী তাকে বেধরক মারধর করে উল্টো কু-কথা বলে তাকে আত্মহত্যা করার প্ররোচনা দেয়। এরই প্রেক্ষিতে তাসলিমা নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে চিকিৎসক। পরদিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসলিমা। এ ঘটনায় শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে নিহত তাসলিমার বড় ভাই হারুন মিয়া বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করলে শনিবার বিকেলে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের ভাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত প্রধান আসামী স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com