1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

লালপুরে শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দিরের প্রতিমা ভাংচুর

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলার হালুডাঙ্গা শ্রীশ্রী মহাশ্মশান কালীমন্দিরের একটি কালীপ্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে আজ (২২ জুলাই) মঙ্গলবার ভোরের মধ্যে মন্দিরটিতে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, ছাদযুক্ত পাকা মন্দিরটিতে প্রায় ১০ ফুট উচ্চতার মাটির তৈরি কালীপ্রতিমা ছিল। গতকাল সন্ধ্যায় পুরোহিত সন্ধ্যাবাতি জ্বালিয়ে বাড়ি ফেরেন। আজ সকাল ছয়টার দিকে অর্পণ কুমার নামের একজন মন্দিরে গিয়ে কালীপ্রতিমাটি সম্পূর্ণ ভাঙা অবস্থায় দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়লে মন্দির কমিটির নেতারা ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে জড়ো হতে থাকে। খবর পেয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার  মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান ঘটনাস্থলে যান এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।
কালীমন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল বলেন, ‘গতকাল সন্ধ্যাবাতি জ্বালানোর সময়ও কালীপ্রতিমাটি ভালো  ছিল। আজ সকালে আমার ভাতিজা অর্পণ কুমার মন্দিরে এসে দেখে, কালীপ্রতিমাটি ভেঙে ফেলে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মন্দিরে লোহার ফটক লাগানো আছে। দুর্বৃত্তরা বাইরে থেকে কোনো কিছু দিয়ে প্রতিমাটি টেনে এনে ভেঙেছে। তবে আমরা কাউকে সন্দেহ করছি না। কারা করেছে, তা পুলিশ তদন্ত করে বের করুক।’
লালপুর উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, ‘আমরা সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। মন্দিরটি মাঠের মধ্যে। শ্মশানের মন্দির হওয়ায় কোনো পাহারাদার থাকে না। সিসি ক্যামেরাও নেই। এখন পুলিশ তদন্ত করে বের করুক, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
লালপুর থানার ওসি মোমিনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ তথ্য সংগ্রহ করছে। মামলার প্রস্তুতি চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com