1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ফরিদপুরে বাসস্ট্যান্ড দখল ও নির্বাচন নিয়ে সংঘর্ষ

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড দখল ও আন্তঃজেলা নির্বাচন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাজমুল হোসেন তারার নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে মানববন্ধন শুরু হয়। এসময় শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারন সম্পাদক ও সাধারণ শ্রমিকরা মিছিল নিয়ে আওয়ামী লীগের দোসরদের ধর ধর বলে তাদের উপর হামলা করে মারধর করে। এসময় তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে বন্ধ হয়ে যায় ফরিদপুর আন্তঃজেলা রুটের বাস চলাচল। ‌পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নব গঠিত শ্রমিক ইউনিয়নের (১০৫৫) এর সভাপতি ইয়াছিন মোল্লা জানান, শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় চাঁদাবাজ আওয়ামী লীগের দোসরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করলে ইউনিয়নের সাধারণ শ্রমিকরা তা প্রতিহত করে। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন তারা সহ আওয়ামী লীগের কতিপয় নেতা ও তাদের দোসরা ফরিদপুর বাসস্ট্যান্ড চাঁদাাজি শুরু করেছে। এ নিয়ে তারা প্রতিবাদ করলেও কোন কাজ হয়নি। আজ আবার তারা দখল করার জন্য চেষ্টা করলে সাধারন শ্রমিকরা তা প্রতিহত করে।
এদিকে অপরপক্ষের নেতা নাজমুল হোসেন তারা জানান, বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন এর দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের চেষ্টা কালে  ইয়াছিন মোল্লারা তাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা প্রদান করেছে।
এদিকে এঘটনায় সাধারণ শ্রমিকদের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে।
দুপুরে এ ব্যাপারে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, বাসস্ট্যান্ড এলাকা জুড়ে পুলিশ প্রহরা বৃদ্ধি করা হয়েছে।  আমরা উভয়পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com