1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি

শেখ হাসিনার পরিবারসহ বিশেষ ক্ষমতায় পাওয়া পূর্বাচলের সকল প্লটের বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সোহরাব হোসেন সাজিদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

রাজউকের নতুন শহর পূর্বাচলে শেখ হাসিনার পরিবারের ১০ কাঠার ৬টি প্লটসহ অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সকল প্লট বরাদ্দ বাতিলের দাবিতে ১৪ সেপ্টেম্বর শনিবার পূর্বাচলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় আদিবাসিরা। বৃষ্টি উপেক্ষা করে দুপুর ১২টার দিকে আদিবাসী সমন্নয়ক ও কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেনের নেতৃত্বে পূর্বাচলের ১১ নাম্বার সেক্টর পশি এলাকায় তারা এই কর্মসূচী পালন করেন।

এসময তারা বলেন, রাজউকের আইন অনুসারে যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে প্লট বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। কিন্ত এখন পর্যন্ত ৬০ শতাংশ ক্ষতিগ্রস্থ আদিবাসি প্লট পায়নি। এদিকে গত ১০ বছর যাবত বিগত সরকার আদিবাসীদের প্লট বরাদ্দ বন্ধ রাখলেও বিশেষ ক্ষমতা আইনে (১৩/এ) সরকার হাজার হাজার প্লট বরাদ্দ দিয়েছে। এর ভেতরে শেখ হাসিনার দুই বোন, ৪ সন্তান, ১৫ গাড়ি চালকসহ বিনা ভোটের এমপি, রাজনীতিবিদসহ বিগত সরকারের চাটুকাররা রয়েছেন। তাই অভিলম্বে ওইসব প্লটের বরাদ্দ বাতিল করে ক্ষতিগ্রস্ত আদিবাসিদেরকে ফিরিয়ে দেয়ার জন্য তারা দাবি জানান।এসময় রাজউক ও সরকার বরাবর ৫ দফা দাবি তুলে ধরে আদিবাসীরা বলেন অনতিবিলম্বে এই ৫ দফা দাবি পূরণ করা না হলে রাজউক ঘেরাওসহ তারা আরও কঠোর কর্মসূচী পালন করবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com