1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি

নওগাঁয় র‍্যাব অভিযান চালিয়ে আনুমানিক প্রায় ১৪ মন বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ী আটক

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা শহরের পুরাতন মাছ বাজার (মসলাপট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়াকৃত গোডাউন হতে প্রায় ১৪ মন (৫৫৩.৭ কেজি) অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‍্যাব। রবিবার দিবাগত রাত ১০ টারদিকে শ্রী রুপম কুমার (৩৫) নামের এক যুবককে আটক করেন। এ সময় সালাউদ্দিস বিহারী (৪৫) নামের অন্য যুবক পালিয়ে যায়।

আটককৃত রুপম নওগাঁর মহাদেবপুর উপজেলার জোতহরি গ্রামের নিবারণ চন্দ্র বর্মণের ছেলে ও পলাতক সালাউদ্দিস বিহারী নওগাঁ সদর থানার খাস নওগাঁ গ্রামের মৃত শামছুল হকের ছেলে। সোমবার সত্যতা নিশ্চিত করে র‍্যাব কাম্প থেকে জানানো হয়, রুপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। সে সিলেটের শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতো এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে সালাউদ্দিনের যোগসাজসে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাসমুহে এবং দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এ খবর জানার পর অভিযান চালিয়ে রোপমের ভাড়াকৃত গোডাউন থেকে সেগুলো ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে রোপম অকপটে প্রকাশ্যে স্বীকার করে সে এবং পলাতক সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত বিক্রয়ের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহ করে ভাড়াকৃত নিজ নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল। এঘটনায় নওগাঁ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী একটি মামলা দায়ের করে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com