1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে ভারতীয় ফেনসিডিল বোতল সহ মাদক কারবারি আটক-১

মামুন আল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রাম থেকে আশরাফুল আলম ওরফে আঙুর (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। আটক ওই যুবক জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী (বাউসামারী) গ্রামের মৃত মজিবুর রহমান এর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় ছাত্র-জনতা গোপন সূত্রে জানতে পারে ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একদল মাদক চোরাকারবারি সীমান্তের কাছে অবস্থান করছে।

পরে তারা মানিককাজি- বাউসারি সড়কে অবস্থান টের পেয়ে রবিবার রাত সাড়ে বারোটার দিকে আন্তর্জাতিক মেইন সীমানা পিলার নং ৯৫৪ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আশরাফুল আলম ওরফে আঙ্গুরকে আটক করে তার স্বীকারোক্তি মোতাবেক বস্তা থেকে ২০৩ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা ফেনসিডিলসহ আটক ওই যুবকে শিংঝাড় ক‍্যাম্পের বিজিবি টহল দলের সদস‍্যদের কাছে হস্তান্তর করে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিজিবি বাদি হয়ে আটক ওই যুবকসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(গ)/৪১ ধারায় ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন‍্যান‍্য আসামিরা হলো ২। মো. সাজু (৩২), পিতা-মৃত আকবর আলী, সাং-বড় খাটামারী, ৩। মো. শহিদুল ইসলাম (৪০), পিতা-মোঃ মফিজ উদ্দিন, সাং-বাগভান্ডার (সোনাতলী), উভয় থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com