1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দূর্বিত্তরা

মোঃএমরুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,মনোহরদী,নরসিংদী।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

নরসিংদী শহরের বানিয়াছলে আল-আমিন(৩৩) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দূর্বিত্তরা।রবিবার (৩রা ডিসেম্বর) দিবাগত রাতে শহরের বানিয়াছল বিলপাড় এলাকায় রাস্তার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন নরসিংদী সদরের ইবরাহীম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে শহরের বানিয়াছল বিলপাড়ের রাস্তা দিয়ে বাড়ীতে যাচ্ছিল আল-আমিন। তখন কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র চাপাতি, ছুরি নিয়ে আল-আমিনকে সামনে পেয়ে এলোপাথাড়ি মারধর ও কুপাতে শুরু করে। চাপাতি ও ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় তার শরীর।

এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে দূর্বিত্তরা পালিয়ে যায়।পরবর্তীতে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত  বলে ঘোষণা করে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে সবকিছু বলা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com