1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

গাজীপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে
গাজীপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুইজন নিহত হয়েছেন।রোববার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুইজন মারা যান। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com