1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

কেন্দুয়ায় এক দিনে পেঁয়াজের দাম বেড়ে প্রায় দিগুণ

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ার খুচরা বাজারে এক দিনের ব্যবধানে পেঁয়াজ প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা। ভারতীয় পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হলেও এক দিনের ব্যবধানে দাম বেড়ে আজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন- ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও বর্তমানে দেশের বাজারে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির কোনো কারণ নেই। কারণ দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন ও আমদানি পর্যাপ্ত পরিমাণে হয়েছে। পাশাপাশি নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে এবং আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।কেন্দুয়া বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, দাম বেড়ে দেশি পেঁয়াজ কেজি ২২০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন বলেন, একদিকে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে, অন্যদিকে ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় কিছু অসাধু ব্যবসায়ী কারসাজি করে বাজারে অস্থিরতা তৈরি করছে। আগামী ১৫ দিনের মধ্যে বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ ব্যাপকভাবে বাড়বে, তখন এমনিতেই পেঁয়াজের দাম কমে আসবে।

কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন বলেন, পেঁয়াজের হঠাৎ দাম বৃদ্ধির ব্যাপারে আমরা অবগত হয়েছি এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে যাতে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করতে না পারে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com