1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেঁটে নেওয়ার অভিযোগ

সাজেদুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেঁটে নেওয়ার অভিযোগ উঠেছে। মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের পার নুরুল্যাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন কিছু দিন আগে ও প্রতিপক্ষ সামাদ গংরা আমার বাবার দেওয়া গাছ কাটার চেষ্টা করে।গত ১৭ তারিখ আশরাফুল ইসলাম ও তার বড় ভাইয়ের পরিবারের অনুপস্থিতিতে সামাদ গংরা গোপনে গাছটি বিক্রয় করে।এবং ১৮ তারিখ গাছটি কর্তন করার দিনে অভিযোগকারী আশরাফুল ইসলাম বাড়িতে উপস্তিত থাকায় গাছ কাটতে বাধা দান করেন।কিন্তু, তার বাধা অমান্য করে জোরপূর্বক বিবাদী সামাদ পক্ষ গাছটি কাটতে থাকে। এ অবস্থায় উত্তপ্ত পরিবেশ তৈরি এবং সামাদ গংরা আক্রমণাত্মক হয়ে উঠলে বাদী আশরাফুল ইসলাম স্থানীয় সরকারের কাছে জরুরি ভিত্তিতে ফোন কলের মাধ্যমে ঘটনা জানায়।যার ফলশ্রুতিতে ইউনিয়ন পরিষদ থেকে দায়িত্বরত চৌকিদার ঘটনাস্থলে এসে বাধা প্রদান করে এবং ঘটনার মীমাংসা না হওয়া পর্যন্ত গাছ কাটতে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু, সামাদ গংরা স্থানীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক গাছ কাটে।তিনি আরও বলেন, আমার বাবার বেচেঁ থাকতে কিছু গাছ আমাকে দিয়ে গেছেন কিন্তুু আমার প্রতিপক্ষ তা স্বিকার করে না তাই তারা জোর পূর্বক গাছ টি কেটে নিয়ে বিক্রিয় করে দেই। এব্যাপারে প্রতিপক্ষ সামাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় তবে তার ছেলে নাহিদ এর সাথে কথা হলে কর্তন কৃত গাছ নিজের বলে দাবি করেন। স্হানীয় দের সাথে কথা হলে তারা জানান, আশরাফুল দের সাথে সামাদ গংদের অনেক দিন ধরে বিরোধ চলে আসছিলো। তবে আমাদের জানা মতে ঐ গাছ তার বাবার রোপন করা তার মৃত্যুর পর এটা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ ব্যাপারে ১০ নং নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান জাইদুর রহমান জানান এ ব্যাপারে অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com