1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে: সারজিস আলম আমরা অপেক্ষা করছি দেশে আসেন, দেখা হবে রাজপথে: শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না: ফজলুর রহমান সংঘাতের রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চাই: আজহারী সভাপতি ফারুক, সম্পাদক লিমন- নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা পথ হারালে আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: সাবেক প্রধান উপদেষ্টা খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস Сравнение депозитов в разных казино: где выгоднее начать игру The Tip Goat: odkryj ekscytujące gry i bonusy na 2026 rok

কুষ্টিয়ায় নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় নানান আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল  ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।
১৯৭১ সালের এইদিনে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি  সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাঁদের নির্যাতনের পর হত্যা করে। বাংলাদেশের মুক্তিবাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। তাই জাতি আজ গভীরভাবে স্মরণ করবে  শহিদ এই বুদ্ধিজীবীদের। আর তাই কুষ্টিয়ায় আজ শহিদ বুদ্ধিজীবী দিবসে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্মরন করা হবে শহিদ বুদ্ধিজীবীদের।
এ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন গ্রহন করেছে বিভিন্ন অনুষ্ঠানমালার। অনুষ্ঠানমালায় কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন। পুষ্পস্তবক অর্পন করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। ৯টা ১৫মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করা হবে। এরপর সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। সকাল সাড়ে ১০টায় জেলা শিশু একাডেমিতে আয়োজন করা হয়েছে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার।
সব শেষে সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত বা প্রার্থনার আয়োজন করা হবে। কর্মসূচিগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com