1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় সনাতনধর্মীয় ১৪ প্রতিষ্ঠানে ৩৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এমপি রফিক হিলালী রূপগঞ্জে সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন অপহরণ, মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি” অনলাইন প্রতারক চক্রের নতুন নিশানায় শিক্ষকরা: মাগুরায় সক্রিয় জালিয়াত চক্র নড়াইলে ইয়াবা ২ লক্ষাধিক টাকা ও পাসপোর্টসহ মাদক কারবারি আটক কাঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’ ‎দারিদ্র্য জয় করে ঢাবিতে চান্স, সোনালী খাতুনকে সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান গাজীপুরে তীব্র জ্বালানি সংকট: পেট্রোল–অকটেন বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে বাইকাররা পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে চাঁদপুরে অভিবাসন সমন্বয় কমিটির সভা

ব্যানার-ফেস্টুনে নির্বাচনি প্রচারনার অভিযোগে,কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনের প্রার্থীকে শোকজ

মো: আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ব্যানার-পোস্টার লাগানো ও প্রচারণার অভিযোগে কুমিল্লা-৩(মুরাদনগর) সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আব্দুল্লা হারুনকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

বুধবার (১৩ ডিসেম্বর) এই শোকজ করা হলেও তা জানাজানি হয় শুক্রবার (১৫ ডিসেম্বর),কুমিল্লা-৩ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা আদালত-৩ এর যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রূপা নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রূপা স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয় মুরাদনগর উপজেলার ধামঘর এলাকার মহব্বত আলীর ছেলে বসির আহাম্মদ কুমিল্লা জেলা রিটার্নং অফিসার বরাবর লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন (নৌকার প্রার্থী ইউসুফ আব্দুল্লা হারুন) তফসিল ঘোষণার পর থেকে ধারাবাহিক ভাবে আচরণবিধি লঙ্ঘন করে নিজ উদ্যোগে ও অর্থায়নে উপজেলাব্যাপী ছবি ও প্রতিক সম্বলিত সাদাকালো ও রঙিন ব্যানার স্থাপন করেছেন।
বিগত ৩০ নভেম্বর স্বয়ং উপজেলাব্যাপী হ্যান্ড মাইক নিয়ে পথসভা করেছেন। আপনার (নৌকার মনোনীত প্রার্থী ইউসুফ আব্দুল্লা হারুন) সমর্থক মো: রফিকুল ইসলাম তার ফেইসবুক একাউন্ট থেকে নিয়ম-বহির্ভূতভাবে নির্বাচনি প্রচাণার সময় ধারণকৃত ভিডিও আপলোড করেন,নির্বাচনি আচরণবিধি সম্পূর্ণরূপে উপেক্ষা করে উপজেলাব্যাপী পথসভা,ঘরোয়াসভা,ব্যানার-ফেস্টুন,সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার প্রকাশসহ সর্বোচ্চ পর্যায়ের নির্বাচনি গণসংযোগে লিপ্ত আছেন যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ।
এমতাবস্থায় অভিযোগের জবাবের স্বপক্ষে সাক্ষ্যপ্রমাণসহ শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় যুগ্ম জেলা ও দায়রা জজ-৩ আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com