1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

দীঘিনালার স্বেচ্ছাসেবকদল নেতা রবিউল হত্যার বিচার দাবিতে প্রতিবাদ-সমাবেশ

বাহার উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বিএনপির ডাকা অবরোধ চলকালে সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ২৬দিন পর খাগড়াছড়ির দীঘিনালা মেরুং উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিউল ইসলাম খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৬ ডিসেম্বর শনিবার রাত পৌনে ১১ টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

রবিউল ইসলামের উপর হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে দীঘিনালা উপজেলা বিএনপি। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মাসুদ রানা চেয়ারম্যান, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আলিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রবিউল ইসলাম হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন নেতবৃন্দরা।

গত ২০ নভেম্বর অবরোধ চলকালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন রবিউল। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক এম এন আবছারের অভিযোগ ২০ নভেম্বর সোমবার বিকালে জেলার দীঘিনালায় সন্ত্রাসী হামলায় দিঘীনালা উপজেলা মেরুং উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিউল ইসলামের বাড়িতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার বাড়িঘর ভাংচুর করে ও স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলােকে পিটিয়ে গুরুতর আহত করে। হামলায় আহত রবিউল ইসলামকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রামে পাঠানো হয়। রবিউল চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার বিকালে তাকে রিলিজ দিলে স্বজনরা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে এনে ভর্তি করে। খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুবিনুল হক জানান, শনিবার পৌনে ১১ টার দিকে রবিউল ইসলাম মারা গেছেন। রবিউল ইসলামের মামা ফজলুল কবির রনি বলেন, ছেলেটা অনেকটা এতিম। আমিতো খাগড়াছড়িতে থাকিনা কারা হামলা করেছে আমি জানি না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com