1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

ভোলা জেলা মনপুরায় বিপুল পরিমান জাটকা ও অবৈধ কারেন্ট জাল জব্দ

মোহাম্মদ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে
ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে জাটকা ইলিশ ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড। উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম’র নের্তত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।সোমবার (০২ ডিসেম্বর) সকাল থেকে মেঘনা নদীতে অভিযানের পর দুপুর ৩ টায় ঢাকাগামি লঞ্চ থেকে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।পরে বিকেলে জব্দকৃত কারেন্ট জাল উপজেলার হাজীর হাট ইউনিয়নের সোনার চর গ্রামে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং স্থানীয় মসজিদ, এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে জাটকা ইলিশ বিতরন করা হয়।কোস্ট গার্ডের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম জানান, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে  আমরা মেঘনা নদীর নায়েবের হাট, পাতার চর, সোনার চর ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ হাজার মিটার পাই জাল জব্দ করা হয়। এবং ঢাকাগামি লঞ্চে থাকা ৮টি ইলিশের ঝুড়ি তল্লাশী করে ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার জানান, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব অবৈধ কারেন্ট জাল ও জাটকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, কোস্ট গার্ড ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাটকা মাছ বিভিন্ন মসজিদ, এতিমখানা ও গরিব মানুষের মাঝে বিতরন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com