1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

মোংলা উপজেলায় নবলোক পরিষদ কর্তৃক উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন

মোঃ মারুফ বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে
মোংলা উপজেলায় সোমবার (০২ ডিসেম্বর) সকাল ০৯ টায় গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরী সহযোগিতায় এবং নবলোক পরিষদ কর্তৃক বাস্তবায়িত রেজিলিয়েন্ট হোমস্টেড এন্ড লাইভলিহুড (আরএইচএল) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অংশ হিসেবে ২০ জন কাঁকড়া চাষী নারী  সদস্য যারা জলবায়ু পরিবর্তনের কারনে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।সে সকল উপকারভোগীদের কাঁকড়া চাষের উপর দক্ষতা উন্নয়নের জন্য ১ দিনের  প্রশিক্ষনের আয়োজন করা হয়।উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে  উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য  কর্মকর্তা অঞ্জন বিশ্বাস এবং মোঃ বেল্লাল হোসেন, প্রতিনিধি, ব্যবিলন এগ্রো এন্ড ডেইরি লিঃ।এ ছাড়াও উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জনাব কাজী তোবারক হোসেন,(প্রোজেক্ট কো-অর্ডিনেটর), আবু সাঈদ সিদ্দিকী, টিও (এনভায়রনমেন্ট এবং মনিটরিং)। উক্ত প্রশিক্ষণের পরিচালনার দায়িত্বে ছিলেন কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (ফিসারিজ) মোঃ তানভীর রেজা।উল্লখ্য যে মোংলা উপজেলায় পরবর্তীতে এ রকম আরও ১৯ ব্যাচের প্রশিক্ষণের আয়োজন করা হবে।ফল স্বরুপ জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলীয় অঞ্চলের কাঁকড়া চাষীগন দুর্যোগের ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে লবনাক্তা মোকাবেলা করে কাকড়া চাষের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সাবলম্বী হওয়ার মাধ্যমে পরিবারের সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রকল্প কর্তৃক এই  উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের জলবায়ু সহনশীল জীবন মান উন্নয়নে সহায়ক হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com