1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

নাসিরনগরে আহলে সুন্নাত ওয়াল জামা‘তের মানববন্ধন

মোঃ আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

জাতীয় পতাকা অবমাননা, মসজিদ ভাংচুর,  চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।এতে অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা শাখার নেতাকর্মীরা।ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সম্প্রীতির দেশ। এদেশে ভারতের দাদা গিরি চলবে না।  আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।বক্তারা আরও বলেন,   হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও বাংলাদেশে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।সমাবেশে উপস্থিত ছিলেন সৈয়দ সিরাজুল ইসলাম পীরসাহেব, নজরুল ইসলাম আজিজি,গোলাম আহাম্মদ খান,সৈয়দ ওয়ালী হায়দার, মাওলানা রায়হানুল আজিজ, মো. আক্তারুজ্জামান ছাত্র সমন্বয়ক জনি, শাজাহান মাস্টার,  মাসুদুর রহমান ভূইয়া,  মাহমুদউল্লাহ আশরাফী প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com