1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সেনবাগে এবার নবান্নের উৎসব নেই

মোঃ ইব্রাহিম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ উপজেলার এবার এক ইঞ্চি জমিতে ও আমন ধানের চাষ হয়নি। স্মরণকালের সাম্প্রতিক দীর্ঘ সময়ের ভয়াবহতম বন্যার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যা বিগত কয়েক যুগেও এমন পরিস্থিতি আর হয়নি বলে কয়েকজন কৃষক জানান। ফলে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের সরকারি লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় খাদ্য ঘাটতি মারাত্মকভাবে দেখা দিবে বলে আশঙ্কা করা হচ্ছে।এই সময়ে উৎসবের আমেজ নিয়ে কৃষক কৃষানীরা মাঠে মাঠে ধান কাটা আর ধান মাড়াই নিয়ে মহা ব্যস্ত সময় পার করলেও এখন তারা পুরোপুরি বেকার সময় পার করছেন। ফলে এবার সেনবাগ উপজেলার কোথাও নবান্নের উৎসব হচ্ছে না। অথচ সেনবাগ উপজেলায় কৃষকদের প্রধান ফসল হিসেবে ছিল আমন ফসল।সেনবাগ উপজেলার পলতি গ্রামের কৃষক মোহাম্মদ ইব্রাহিম  বলেন, এবার তিনি তিন একর জমিতে আমন ধান চাষ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সঠিক সময়ে জমিতে চাষও দেওয়া ও বীজতলা তৈরি করা হয়েছিল। কিন্তু স্মরণকালের ভয়াবহতম দীর্ঘ সময়ের বন্যা এবং জলাবদ্ধতার কারণে কারণে বীজতলা নষ্ট হয়। যার ফলে ১ ইঞ্চি জমিত আমন চাষাবাদ করা আর সম্ভব হয়নি। একই রকম তথ্য দিয়েছেন আরো অসংখ্য কৃষক।সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন ও সেনবাগ পৌরসভা এলাকায় মোট ৭ হাজার হেক্টর জমিতে এবার আমন ধান চাষের সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কারণে সেনবাগ উপজেলার কোথাও ১ ইঞ্চি জমিতেও আমন ধান চাষ করা সম্ভব হয়নি। যার ফলে সরকারি লক্ষ্যমাত্রা যেমন অর্জিত হয়নি, তেমনি এক মুঠাে চালও উৎপাদন সম্ভব হয়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com