1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারঃ গ্রেফতার চার – ৪

আরিফ আব্দুল্লাহ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

আজ(০৪/১২/২০২৪)বুধবার পিরোজপুরের পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর তত্ত্বাবধায়নে  পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ মোঃ আবদুস সোবহান এর নেতৃত্বে এসআই রমিজ জাহান জুম্মা নেছারাবাদ থানার বলদিয়া ইউনিয়নের বিন্না এলাকায় অভিযান চালিয়ে  চোরাই যাওয়া Discover 125 মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং মোটরসাইকেল চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো১। বাপ্পি@ সুমন রায়(৩৮)পিতা- মৃত কৃষ্ণ রায়
মাতা- মনফুল সাং- উত্তর গাওখালী, থানা-নাজিপুর,জেলা-পিরোজপুর।২।মুন্না মুন্সি(২৪)পিতা- সাহেব মুন্সি,মাতা-মাফুরন বেগম সাং- ভুগুলহাট,০৬ বাগুটিয়া ইউপি, থানা- অভয়নগর, জেলা- যশোর।৩। মেহেদি হাসান (৩৮)পিতা-ফারুক হোসেন,
সাং- পশ্চিম বিন্না, ওয়ার্ড ৬, বলদিয়া ইউপি, থানা- নাজিরপুর, জেলা-পিরোজপুর।
৪।কামরুল(২৪)পিতা- আমির হোসেন,সাং-জিলবাড়ি,৮ নং ওয়ার্ড, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুর। তারা আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য।গত ২১/১১/২৪ ইং রাত ১০.০০ টার দিকে পিরোজপুর পৌরসভাধীন জনৈক এম হাবিবুর রহমান, শহিদ বিধান সড়ক, মুসলিমপাড়া, কাজি মজিবর রহমান এর ভাড়া বাসা হইতে তার ব্যবহৃত কালো রংয়ের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। তিনি থানায় অভিযোগ দায়ের করলে থানায় মামলা রুজু করে তদন্ত করতে থাকে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ জনকে অদ্য গ্রেপ্তার করে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চোরচক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারের অভিযানও অব্যাহত রয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডে নিয়ে চোরচক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার করা হবে।আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com