1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

কেশবপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির দায়ে জরিমানা

উত্তম কুমার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুরে রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে গরুর মাংস ব্যবসায়ি মোঃ হাফিজুর রহমান (৪২) নামের এক গরুর মাংস বিক্রেতা কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ও এজ্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজ।উক্ত ঘটনাটি ঘটেছে কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায় বুড়ি হাটি গ্রামের মাংস ব্যবসায়ি  হাফিজুর রহমান একজন কৃষকের কাছ৷ থেকে রোগাক্রান্ত গরু মাত্র পাঁচ হাজার টাকায় ক্রয় করে জবাই করে বাজারে মাংস  বিক্রির চেষ্টা করছিল। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শরিফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গরুর মাংস ব্যবসায়ি হাফিজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন কেশবপুর উপজেলা প্রানিস্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com