বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ’দের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপ্সথিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই আহত ও পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাইজিদুর রহমান’র সভাপতিত্বে স্মরণসভায় আহত ও শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ তাহিদের বাবা আব্দুল মান্নান সরদার, শহীদ রাকিব বেপারীর ভাই রেজওয়ান, আহত মাসুম বিল্লাহ, আহত তারেক রহমান ছাত্র,শহীদ হাফিজ জসিমের বোন মারুফা আক্তার,আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা সাব্বির হোসেন সোহাগ,ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, বানারীপাড়া পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মো: আব্দুস সালাম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি)মো: মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: ফখরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত সদস্য ও শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়। স্মরণসভা শেষে আহত ও শহীদদের জন্য দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।