1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই

স্বতস্ফুর্ত নির্বাচনের মাধ্যমে পঞ্চগড় চেম্বার অফ কমার্সের কমিটি গঠন

মো আরিফুল ইসলাম ইরান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে
স্বতস্ফুর্ত নির্বাচনের মাধ্যমে ব্যবসায়িদের সংগঠন পঞ্চগড়ের  চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার পঞ্চগড় জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) মির্জা নাজমুল ইসলাম কাজল বুধবার বিকেলে চেম্বার ভবনের মিলনায়তনে এই কমিটি ঘোষনা করেন। কমিটির নির্ধারিত ৫ টি পদে সভাপতি হিসেবে শরীফ হোসেন, সিনিয়র সভাপতি পদে আবু হিরন, সহ সভাপতি পদে আব্দুস সামাদ পুলক ও খলিলুর রহমান এবং ট্রেজারার পদে শফিউজ্জামান রুবেল পাটোয়ারী নির্বাচিত হন। ১২ জন পরিচালকের প্রত্যক্ষ্য সমর্থনে এই ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন ।  গত মঙ্গলবার দিন ব্যাপি ১৭ টি পরিচালক পদে পঞ্চগড় স্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুটি  প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেয়। এদের মধ্যে শরীফ হোসেন প্যানেলে ১৭ জন প্রার্থীর মধ্যে  ১২ জন এবং শাহানশাহ প্যানেলে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হন। একজন স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়। ১ হাজার ২০ জন ভোটারের মধ্যে ৯ শ ৮০ জন ব্যবসায়ি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । অন্যান্য পরিচালকরা হলেন আবু দাউদ প্রধান, রেজাউল করিম রেজা, শাহাদত হোসেন রঞ্জু, হারুনউর রশিদ বাবু,  এ,টি,এম কামরুজ্জামান শাহানশাহ,নুরুজ্জামান বাবু, হায়াতুন আলম, রায়াহানউল আলম, সোহেল রানা মানিক, নুর জামাল, আবুল কালাম আজাদ,রাওজুল করিম।বুধবার বিকেলে নির্বাহী কমিটি গঠনের সময় ৫ জন পরিচালক ৫ টি নির্ধারিত পদে প্রার্থী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। প্রতিদন্দ্বি না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com