পাগলা পীর এর মাজার সি এস এস এ বি আর এস রেকর্ডিংয়ে ভুক্ত সম্পত্তি।লালমনিহাট জেলা আদিতমারী উপজেলার। সারপুকুর ইউপির সবদল মৌজাস্থ নিম্ন তফসিল বর্নিত জমি পাগলাপীর মাজারের নামে রেকর্ডভুক্ত। যাহা মুসলমানদের ব্যবহার্য্য বলিয়া খতিয়ানে উল্লেখ রহিয়াছে। আমি উক্ত মাজার কমিটির সাধারন সম্পাদক। আগামী ১৫/১২/২০২৪ খ্রিঃ (৩০ অগ্রহায়ন ১৪৩১ বঙ্গান্ধ) তারিখ উক্ত মাজার শরীফে মিলাদ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হইয়াছে। তৎউপলক্ষে অদ্য ইং- ০৪/১২/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমি সহ মাজার কমিটির অন্যান্য সদস্য, স্থানীয় ইউপি সদস্য মোঃ সায়েদ আলী ও এলাকার সর্ব সাধারন মাজার শরীফের জমি সার্ভেয়ার দ্বারা মাপযোগ করিয়া সীমানা খুটি স্থাপন করাকালে বিবাদী ১। ধরনী কান্ত বর্মন (৬৫), পিতা- মৃত বাঞ্চারাম বর্মন, ২। কবিন চন্দ্র বর্মন (৩৮), পিতা- মৃত বীরেন্দ্র নাথ, ৩। মনোরঞ্জন রায় (৪০), পিতা- ৪। অনদা মোহন রায় (৩৫), উভয় মৃত ক্ষিতিশ চন্দ্র, ৫। রবীন চন্দ্র (৫৫), পিতা- মৃত বীরেন্দ্র নাথ, সর্ব সাং- সবদল, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটগন অজ্ঞাতনামা ১০/১২ জন সহ দলবদ্ধভাবে আসিয়া অন্যায়ভাবে মাজারের জমির মালিকানা দাবী করিয়া আমাদের জমি মাপযোগে বাধা দেয় এবং আমরা মাজার শরীফে অনুষ্ঠান করিলে রক্তের বন্যা বয়ে যাইবে বলিয়া হুমকি দেয়। ইহাতে আশংকা হইতেছে যে, বর্নিত মাজার শরীফে অনুষ্ঠান করিতে গেলে বিবাদীগন বাধা দিতে পারে। ফলে শান্তি ভঙ্গের সম্ভাবনা রহিয়াছে। ঘটনার বিষয় সাক্ষী ১। মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা- মোঃ আঃ ওহাব, ২। মোঃ আনোয়ার হোসেন (৩২), পিতা- মোঃ আয়নাল হক, ৩। মোঃ বেলাল হোসেন (৬৫), পিতা- মৃত অছিমুদ্দিন, ৪। মোঃ ইয়ারুপ আলী (৫৮), পিতা- মৃত মোফাজ্জল হোসেন, ৫। মোঃ আনিছুর রহমান (৬৩), পিতা- মৃত ফজলে রহমান, সর্ব সাং- সবদল, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট গন সহ আরও অনেকে। ঘটনার বিষয় মাজার শরীফের কমিটির।
জমির তফসিল বর্ননাঃজেলা- লালমনিরহাট, উপজেলা- আদিতমারী, মৌজা- সবদল, জে এল নং- ৩০, সি এস খতিয়ান নং- ১৬২, সি এস দাগ নং- ২৮০, এস এ খতিয়ান নং- ১৬০, এস এ দাগ নং- ২৮০, বি আর এস খতিয়ান নং- ১৭৬, বি আর এস দাগ নং- ৪৪৮, জমির পরিমান- ০৪ শতক।