1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

পরিবেশ রক্ষায় জনসচেতনতা মূলক বাইসাইকেল র‌্যালি

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে
সারা দেশে ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ পরিবেশ রক্ষায় ও জনসচেতনতা মূলক বাইসাইকেল র‌্যালি শুরু করেন। তারা গত ১৫ নভেম্বর ২০২৪ইং তারিখে থেকে আমাদের ৬ সদস্যের একটি টিম নিয়ে এ যাত্রা শুরু করেন।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ পঞ্চগড় থেকে বাইসাইকেল যোগে তাদের যাত্রা শুরু করে ফুলবাড়ীতে এসে কিছুক্ষন অপেক্ষা করেন। ২০১৬ইং সালে ২৬শে অগষ্ট কয়লাখনি বিরোধী আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় শহীদ মিনারে গিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এডমিন শামীম মাশুক আলম। তিনি বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। সাধারণ জনগনকে সচেতন হতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে, সেখানে সেখানে পলিথিন ফেলে রাখা যাবে না এবং পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আমরা বাইসাকেল র‌্যালির মাধ্যমে ৬৪ জেলা প্রদক্ষিণ শুরু করছি। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এসএম নুরুজ্জামান আব্দুল্ল্যাহ, ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এর বোরহান উদ্দীন, অর্নব কুমার রায়, মং মিউনাই। এছাড়া উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু,ফুলবাড়ী থানা প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি  সাংবাদিক  আশরাফুল আলম,  মেহেদী হাসান সৌরভ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com