1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

অবরোধের সমর্থনে বেনাপোলে বিএনপির বিক্ষোভ মিছিল

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

বেনাপোল অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ২৪ ডিসেম্বর রোববার সকাল সাড়ে আটটার দিকে শার্শার বেনাপোল কাগজপুকুর বাজার থেকে মিছিলটি বের হয়ে দিঘীরপাড় সড়ক হাই রাস্তা পার হয়ে বাইপাস সড়ক  গিয়ে শেষ হয় ।

এসময় তারা অবরোধের সমর্থনে এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়ে জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, একতরফা নির্বাচন দেশের মানুষ মানে না, মানবে না। প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার হরণ করা হচ্ছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে থাকবে বিএনপির নেতাকর্মীরা।

সেইসঙ্গে প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ভোট দিতে আহ্বান জানান তিনি। বিএনপি কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ গণবিরোধী নির্বাচনী তফসিল বাতিল ও অবৈধ সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধ সফল করার লক্ষে , এক দফা দাবিতে  অবরোধ মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন  বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও শার্শা  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান  এর নেতৃত্বে ১৮ হতে ২০ জন জনবল নিয়ে  অবরোধ মিছিল টি বের করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com