1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

শেরপুরে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত

লিখন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে
লিখন, শেরপুর জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এক বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।১৬ ডিসেম্বর সোমবার দুপুর ১টায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালিটি বের করা হয়। পরে বিজয় র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিটিতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ করেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। পরে বিজয় র‌্যালি শেষে জেলা বিএনপি দলীয় কার্যালয় সামনে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। এসময় তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৬ বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। আর সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা কুচক্র করে যাচ্ছেন। তাই আগামী দিনে আওয়ামী লীগকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করতে হবে।তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা এখনও ক্ষমতায় যাইনি। আমরা এখনও বিরোধী দল। ক্ষমতায় যেতে হলে আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আগামী দিনে বিএনপি ঐক্যবদ্ধ থেকে দেশ তথা শেরপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার জন্য আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com