1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

বড়দিনের ফুল নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল যুবকের

আব্দুর রাজ্জাক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জে বড়দিনের ফুল নিয়ে বাড়ী ফেরার পথে কভার্ড ভ্যানের চাপায় বিপ্লব কিস্কু (২৫) নামের খ্রীষ্টান ধর্মের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বন্ধু সুমন মিনজি (২৬) আহত হয়ে
হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (২৫ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট সাদিয়া ফিলিং স্টেশন প্রেট্রোল পাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব কিস্কু উপজেলার ভাদুৃরিয়া ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামের কলম্বাজ কিস্কুর ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সোমবার বিকেলে খ্রীষ্টান ধর্মের বড়দিনের ফুল কেনাকাটা করার জন্য বিরামপুরে আসে দুই বন্ধু। কেনাকাটা শেষ সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল দুই বন্ধু। পথে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট প্রেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম সময়ের কন্ঠস্বর’কে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বিপ্লব কিস্কু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com