1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচনে ইউসুফ সভাপতি ও হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২৪ সম্পন্ন হয়েছে।  ২৮ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো.শাহিনুর রহমান (শাহিন)। তিনি জানান, নির্বাচনে কমিটির প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন । সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন মেসার্স কাফি ট্রেডার্সের স্বত্তাধিকারী আলহাজ মোঃ ইউসুফ আলী। সাধারণ সম্পাদক পদে সেঞ্চরী টেইলার্সের স্বত্তাধিকারী মোঃ হাবিবুর রহমান মৃধা (চাঁদ) নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ শওকত আলী, সহ-সভাপতি পদে আলম ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ কেতাবুল আলম, সহ-সাধারণ সম্পাদক পদে মেসার্স ভাই ভাই ফল ভাণ্ডারের স্বত্তাধিকারী মোঃ কাউসার আলী, কোষাধ্যক্ষ পদে মের্সাস সুমাইয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ হাফিজুর রহমান (সুমন), প্রচার সম্পাদক পদে মের্সাস রুহুল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ রুহুল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নবিন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে মেসার্স এস.এ. এগ্রো ফার্মের স্বত্তাধিকারী আব্দুল আখের, ধর্মীয় সম্পাদক পদে মান্নান কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্তাধিকারী মোহাম্মদ আব্দুল মান্নান, কার্যনির্বাহী সদস্য পদে সানমুন টেইলার্সের স্বত্তাধিকারী মোঃ জিল্লার রহমান, একই পদে মের্সাস বুশরা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোহাঃ ইয়াহিয়া, মেসার্স রুবেল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ রবিউল ইসলাম (রুবেল), মেসার্স ন্যাশনাল ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী মোঃ ইমরান আলী ও মেসার্স পদ্মা ফার্মেসীর স্বত্তাধিকারী মুহাম্মদ আল হেলাল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com