1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

নিজ বাসা থেকে নববধূর লাশ উদ্ধার

মোঃ রুবেল
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাজীপাড়া এলাকা থেকে বিয়ের ১৭ দিনের মাথায় মোছাঃ মুক্তা (২৪) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৭টার তার দিকে শশুরবাড়ী তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মুক্তা সৈয়দপুর শহরের কুন্দল এলাকার মৃত নান্নুর মেয়ে এবং কাজীরহাট এলাকার মোহাম্মদ রানার স্ত্রী। মুক্তা স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করতেন।
মুক্তার আত্মীয় স্বজনেরা জানান, ১৭ দিন আগে রানার সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই রানা স্ত্রী মুক্তার ওপর নির্যাতন শুরু করেন। ঘটনার আগের দিন রাতে ঘুমিয়ে পড়েন মুক্তা। পরের দিন সকালে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারে লোকজন। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মুক্তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের ভাই মো. সাইদুল। তিনি বলেন, ‘আমার বোনের জামাই নেশাগ্রস্ত। আমার বোনকে মেরে ফেলা হয়েছে।’
সৈয়দপুর থানারওসি ফইম উদ্দীন বলেন, ‘আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শোয়ার ঘরের বিছানায় গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করা থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী রানাকে গ্রেপ্তার করা হয়েছ।
প্রথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে তার স্বামী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com