1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। মান্দার মৈনমে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, বৃষ্টিতেই উঠে যাচ্ছে পিচ বগুড়ার গাবতলিতে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু পিরোজপুরে গাঁজার গাছসহ মাদকসেবনরত অবস্থায় গ্রেপ্তার দুই ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি বিক্রয় জন সাধারণের চলাচলে বিঘ্ন রাজবাড়ী জেলা বিএনপি এর প্রচেষ্টায় প্রবাসী লিটনের মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর, প্রবাসী বিএনপির শোক ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের দুই লঞ্চ চরে আটকা, প্রায় ৭৫০ যাত্রী উদ্ধার কাস্টমস কর্মকর্তা হত্যা: বাবা হারানো শোকে কাটছে ছেলের প্রথম জন্মদিন

কুড়িগ্রামে আবারও বেড়েছে শীতের দাপট, জনজীবনে স্থবিরতা

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গুড়িগুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে ঠান্ডার প্রকোপ বেড়ে গেছে।আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। যা গতকালের তুলনায় ২ ডিগ্রি বেশি হলেও মেঘাচ্ছন্ন আকাশ ও হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।ঠান্ডার প্রকোপে ছিন্নমূল, শ্রমজীবী, ও চরাঞ্চলের মানুষদের দুর্ভোগ বেড়েছে। প্রচণ্ড ঠান্ডায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। গ্রামাঞ্চলের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।শীতের কারণে জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।শীতার্ত মানুষের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে ৪৯ লাখ টাকা মূল্যের শীতবস্ত্র কেনা হয়েছে এবং ১২ হাজার পিস কম্বল বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে। মজুদে থাকা আরও ৫ হাজার কম্বল দ্রুত বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা আলম মিয়া বলেন, “গতকাল রাত থেকে ঠান্ডা বেড়েছে। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। হাত-পা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। শহরজুড়ে মানুষও কম।”কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “আকাশে মেঘ থাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com