1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

IPDC Finance-এর সহায়তায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল জেলা শাখা বরিশালের বিভিন্ন অঞ্চলের বেদে সম্প্রদায়, ভাসমান জনগোষ্ঠী, ছিন্নমূল বাস্তুহারা এবং বস্তি এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সভাপতি হৃদয় হাওলাদার, সাধারন সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক তানভীর বিশ্বাস সংগঠনের সিনিয়র সদস্য মোঃ আরিফ সহ সংগঠনের সদস্যগন।এই মহতী উদ্যোগটি শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের জীবনে উষ্ণতার পরশ এনে দেওয়ার একটি অসাধারণ প্রয়াস। অনুষ্ঠানে বরিশাল জেলা শাখার সভাপতি হৃদয় হাওলাদার তার বক্তব্যে বলেন, “আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে। শীতার্ত মানুষদের কষ্ট লাঘবের এই উদ্যোগটি আমাদের মানবিক দায়িত্বের একটি অংশ। IPDC Finance-এর সহায়তায় আমরা বরিশালের বেদে সম্প্রদায়, ভাসমান জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে পেরে গর্বিত।”বরিশাল জেলা শাখার সম্পাদক ইমরান হোসেন বলেন, “আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শীতার্তদের কষ্টের কথা ভেবে এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে। যারা এই মহৎ কাজে সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”এই মানবিক কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার সেতুবন্ধন তৈরি করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com