নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৮ অক্টোবর ২০২৬ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মৌলভীবাজার জেলা শাখার সাবেক সমন্বয়ক ও বর্তমানে জেলা কমিটির সদস্য এবং জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, এডভোকেট কমরেড বদরুল হোসেনের ভাতিজা নাবিল ইসলামের বিবাহোত্তর ওয়ালিমা বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডের সাদিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, দ্য ফিনান্সিয়াল পোস্ট (ইংরেজি দৈনিক) ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক এডভোকেট কমরেড মগনু মিয়া, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বাপ্পী দে, সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি এবং আত্মীয়স্বজন।
এর আগে এডভোকেট কমরেড বদরুল হোসেনের ভাতিজা নাবিল ইসলাম ও সিলেটের জান্নাত তাবাসসুম খান বিবাহবন্ধনে আবদ্ধ হন।
গত সোমবার (৫ অক্টোবর ২০২৬) সিলেট নগরীর উপশহর পয়েন্টের গার্ডেন টাওয়ারের হোটেল গার্ডেন ইন-এ তাদের বিবাহ সম্পন্ন হয়।
নাবিল ইসলাম মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার বরহাট (বড়বাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি নজরুল ইসলাম ও তাহেরা ইসলামের একমাত্র ছেলে।
অন্যদিকে, কনে জান্নাত তাবাসসুম খান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঘাগটিয়া (খানবাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি হাফিজ সবদর খান ও হাসনা ত্রফদারের মেয়ে। বর্তমানে তার পরিবার সিলেট নগরীর মেজরটিলা এলাকায় বসবাস করছেন।
নবদম্পতির পরিবার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নব দম্পতির দাম্পত্য জীবনের জন্য দোয়া ও আশীর্বাদ করেছেন।




