দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি

দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে সে ব্যাপারে তাগিদ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।’ আজ মঙ্গলবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনাসভায় এ তাগিদ দেন তিনি।

সভায় রাষ্ট্রপতি দুর্যোগ মোকাবেলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন। বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম শক্তি জনগণের অংশগ্রহণ।’

ভূমিকম্পকে দেশের সবচেয়ে ইদীয়মান ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি।

তিনি বলেন,দেশের সবচেয়ে উদীয়মান ঝুঁকির একটি ভূমিকম্প। নগরে ভবন নির্মাণবিধির প্রয়োগের ঘাটতি ভূমিকম্পের এ ঝুঁকি বাড়িয়েছে।

আলোচনাসভায় দুর্যোগ মোকাবেলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীন ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিকল্পনার কেন্দ্রে রাখার কথা বলেন রাষ্ট্রপতি।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  দিনাজপুরের পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ

Scroll to Top