মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তার মালিকানাধীন সাইনি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী শহরের জমজম গলি এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন শৈক্যচিং মার্মা দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ওই রিসোর্টে নিয়ে যেতেন। শুক্রবারও তাকে সাইনি রিসোর্টে নিয়ে ধর্ষণ করা হয়।

ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে পাশের শিশু পার্কে থাকা দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করে।

এ দিকে স্থানীয় বাসিন্দা নুরুল আলম অভিযোগ করে বলেন, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রিসোর্টটি গড়ে তোলা হয়েছে বলেও দাবি করেন তিনি। সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে বলেও অভিযোগ তার।

বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং

Scroll to Top