1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে – ড. রেজাউল করিম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারিড. রেজাউল করিম বলেছেন, হাসিনা ভারতে বসে বাংলাদেশ কে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, তিনি হুশিয়ার করে বলেন হাসিনা বিদেশে বসে যতোই হুমকি ধামকি দেক না কেন, ছাত্র জনতার অভ্যুথানের মধ্য দিয়ে ফ্যাসীবাদের কবর রচিত হয়েছে,আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে না। কারণ তারা নির্বাচনে বিশ্বাস করে না। বিগত দিনে তারা বিনাভোটে নির্বাচিত হয়েছে। তাই নির্বাচনের সাথে আওয়ামী লীগ বেমানান।হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় তিনি একথা বলেন। ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে, সেক্রেটারি হাফিজুর রহমান সজিবের পরিচালনায়,উক্ত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আমির রুহুল আমিন ভুইঁয়া, তিনি বলেন ডাক্তার ফয়েজ,আফনান বিজয়ের রক্তে ভেজা লক্ষীপুরকে ইসলামি আন্দোলনের দুর্বার ঘাটি বানাতে গণমানুষের নিকট ইসলামের সু-মহান বার্তা পৌঁছে দিতে হবে।হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাংগনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন মাহমুদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, মাওলানা মাছুম বিল্লাহ, মোস্তফা মোল্লা,চন্দ্রগঞ্জ থানা আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেল, থানা সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন, থানা সহকারী সেক্রেটারি ইকবাল হোসাইন, থানা শ্রমিক কল্যান সভাপতি ডা: কাউসার হামিদথানা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, আনোয়ার হোসেন,লক্ষীপুর শহর শিবিরের সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু প্রমুখ।সম্মেলন শেষে অনুপম শিল্পী গোষ্ঠীর সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরেবেশন করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com