পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট
এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা
ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এক শিশু নিহত ও তার
মা নিখোঁজ রয়েছেন।নিহত শিশু অর্পিতা বেপারী (০৮) এবং তার নিখোঁজ মা রিনা বেপারী (৩৫) নেছারাবাদ
উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের সংকর বেপারীর পরিবার। সংকর বেপারী পরিবার
নিয়ে দুর্গাপূজার ছুটিতে গ্রামে এসে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে বাড়ি
ফিরছিলেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাজিরপুর প্রান্ত থেকে ৫০ জনেরও বেশি যাত্রী এবং ৬টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি
ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ধারণক্ষমতার অতিরিক্ত বোঝা ওঠানোর কারণে ট্রলারটি
ভারসাম্য হারিয়ে ঘাট ছাড়ার পরপরই নদীগর্ভে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে ও
স্থানীয়দের সহায়তায় কূলে উঠতে পারলেও রিনা বেপারী ও তার সন্তান নিখোঁজ হন।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরবর্তীতে পিরোজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দফা অভিযান চালিয়ে নদী থেকে শিশু
অর্পিতা বেপারীর মৃতদেহ উদ্ধার করে।দুর্ঘটনাকবলিত এলাকা এবং উদ্ধার অভিযান তদারকি করতে নাজিরপুর উপজেলা নির্বাহী
কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো.
আহসান হাবিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন
করেন। এছাড়া পিরোজপুর জেলা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপপরিচালক রায়হানুর আশরাফ এবং
নাজিরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক সোয়াইব হোসেন মুন্সির নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালিত
হয়।রাত্র আনুমাকি ১টা পর্যন্ত উদ্ধার
অভিযান পরিচালনা করে পরবর্তীতে ২০ অক্টোবর সকাল ৯:০০ টা থেকে পুনরায় উদ্ধার অভিযান
শুরু হয়। এই সংবাদ লেখা পর্যন্ত এখনও নিখোঁজ মা রিনা বেপারী (৩৫) কে উদ্ধার করা যায়নি।
নাজিরপুরে পূজা দেখে ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ে ট্রলার ডুবি: শিশুর লাশ উদ্ধার, মা এখনো নিখোঁজ
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
যশোর আইটি পার্ক থেকে সাইকেল চুরি
October 21, 2026
আগামীকাল প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব মোংলায়
October 21, 2026
নাজিরপুরে ট্রলারডুবি: নিখোঁজের তিন দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
October 21, 2026
জামালপুরে গারো হিলস রানার্স কমিউনিটির মিনি ম্যারাথন অনুষ্ঠিত
October 21, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

পিরোজপুরে বৃদ্ধকে মারধরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
October 21, 2026
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে

তেঁতুলিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার
October 21, 2026
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও

নবাবগঞ্জে শীতের আগমনী বার্তা, বাড়ছে সর্দি-জ্বরের প্রকোপহাসপাতালে প্রতিদিন ৪৫০-৫০০ রোগী, ৪০ শতাংশ আক্…
October 21, 2026
শরতের বিদায় বেলায় দিনাজপুরের নবাবগঞ্জে প্রকৃতিতে শুরু হয়েছে শীতের


আগামীকাল প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব মোংলায়
October 21, 2026
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রাণকেন্দ্র মোংলা বন্দর ও সুন্দরবন