কোস্ট গার্ডের অভিযান, নাফ নদীতে মিলল ৫০ হাজার ইয়াবা

 

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার রাতে শাহপরী দ্বীপের নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে শাহপরী আউটপোস্টের সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।

পরে নদীতে তল্লাশি চালিয়ে একটি ভাসমান বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top