খুলনার কয়রা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবৈধভাবে জমি দখল, সীমানা প্রাচীর বা বেড়া নির্মাণ এবং প্রাণনাশের হুমকির তীব্র অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের এমন কর্মকাণ্ড থেকে রেহাই পেতে ও নিজের ক্রয়কৃত জমিতে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম জানান, কয়রা মৌজার এসএ ৯৫২ ও ৭১ খতিয়ানের ২১১ দাগে ১৯.২৯ শতক এবং ২৪৮ দাগে ১১.২১ শতক—সর্বমোট সাড়ে ৩০ শতক জমি তিনি ও তাঁর পরিবার ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। জমিটির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র ও নিজের নামে নামজারি (মিউটেশন) সম্পন্ন রয়েছে।
তিনি জানান, জমিতে যৌথ অংশীদারিত্বের সঠিক বণ্টন না হওয়ায় প্রতিকার চেয়ে তিনি কয়রা সিনিয়র সহকারী জজ আদালতে একটি বণ্টন মামলা (মামলা নং: ৭৪/২৫) দায়ের করেন। পরবর্তী সময়ে বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলে গত ৬ অক্টোবর শুনানি সম্পন্ন হয়, যা বর্তমানে আদেশের অপেক্ষায় রয়েছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আদালতের আদেশ অপেক্ষমাণ থাকা অবস্থায় গত ২১ অক্টোবর সকাল ১০টার দিকে একই গ্রামের আজিজুল হকের নেতৃত্বে একদল লোক বেআইনিভাবে বিরোধপূর্ণ জমির প্রায় ৮ শতক (০.০৮ একর) অংশ জবরদখল করে খুঁটি ও বেড়া দেয়। এতে বাধা দিলে তাঁরা আমাকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেয়।”
ভুক্তভোগী আশঙ্কা প্রকাশ করে জানান, প্রতিপক্ষের অন্যায্য ও বেআইনি কর্মকাণ্ডের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষের অবৈধ প্রবেশ ও কার্যক্রম বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
জানা গেছে, ঘটনার জেরে পূর্বে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং ঘটনার দিন ২২ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আজিজুল হক। তাঁর দাবি, “আমি নিজের জায়গাতেই বেড়া দিয়েছি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমাকে অযথা হয়রানি করছে।”
কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
October 22, 2026
টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
October 22, 2026
পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা
October 22, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধ, ১০১টি আম-বরইগাছ কাটার অভিযোগ
October 22, 2026
ক্ষতির পরিমাণ ১ লাখ ৮০ হাজার টাকা দাবি, থানায় লিখিত

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
October 22, 2026
মার্কিন বাহিনী যদি বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহায়তা

টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
October 22, 2026
কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও থানা পুলিশের যৌথ অভিযানে তিন

জাতীয় নিরাপদ সড়ক দিবস: কুড়িল বিশ্বরোডে বিআরটিএ’র সচেতনতামূলক রোড-শোমোঃ আমির হোসেন ‘নিরাপদ সড়ক সম…
October 22, 2026
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না পেয়ে দেড় মাস বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ
October 22, 2026
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যথাসময়ে চিকিৎসক না