সাজেকে টানা পঞ্চম দিনের মতো চলছে অনির্দিষ্টকালের অবরোধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র সদস্যদের অপসারণসহ তিন দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিন চলছে। ২২ অক্টোবর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে বন্ধ রয়েছে সাজেক ভ্যালি।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে পিকেটারদের দেখা না গেলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল রয়েছে।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

আন্দোলনকারীদের তিন দাবির মধ্যে রয়েছে-সাজেক এলাকা থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের অবিলম্বে সরিয়ে নেওয়া, স্থানীয় পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা নেওয়া।

এদিকে, অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। ফলে নতুন করে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মুসলিমদের প্রাণকেন্দ্র, ইতিহাস ও ভূ-রাজনীতি: একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। লিখেছেনঃ এস এম আবদুল বারেক (সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক) ঃ ২৬-১০-২০২৬, প্রকাশের আবেদন।

♦️সৌদি রাজতন্ত্রের উৎপত্তি, ইসলামের ঐতিহাসিক নিদর্শনসমূহের সংরক্ষণ ও বিলোপ, আন্তর্জাতিক

Scroll to Top