কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত ১

 নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা ও তাঁর শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) আনুমানিক দুপুর ১টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাহেড়ী বাড়ির সামনের সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের পেশাদার দলিল লেখক মাহমুদুল হক শাহীন (৪০) এবং তাঁর শিশুপুত্র রাজিন (৬)। তাঁদের নিজ বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে। একই ঘটনায় নাম-পরিচয় না পাওয়া এক নারী সদস্য গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাহমুদুল হক শাহীন তাঁর শিশুসন্তান ও সঙ্গে থাকা এক নারীকে নিয়ে মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাহেড়ী বাড়ির কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের গাড়িটির মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত নারীকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়। নিহতদের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ ও আহত নারীর পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি জব্দ করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

হঠাৎ এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের নিজ গ্রাম দলপার আমতলীতে শোকের ছায়া নেমে এসেছে। সাব-রেজিস্ট্রি অফিসের সহকর্মী ও স্বজনদের মধ্যে বইছে গভীর শোকের মাতম।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

সৈয়দপুরে ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সৈয়দপুর

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্পের আওতায় বাস্তবায়িত বায়োগ্যাস প্ল্যান্ট

Scroll to Top