যশোরে গ্যারেজে গাড়ি মেরামত করতে গিয়ে মারামারি, পরবর্তীতে সালিশে মীমাংসা

যশোর সদর উপজেলার মুড়লির মোড় এলাকায় একটি গ্যারেজে গাড়ি মেরামত করার সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনার জেরে মারামারি ও প্রাণনাশের হুমকির
ঘটনা ঘটেছে। তবে পরবর্তীতে স্থানীয় শ্রমিক ও মালিক সমিতির
নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সালিশি বৈঠকের
মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়।

স্থানীয়
সূত্রে জানা যায়, মো. আবুল খায়েরের গাড়ি গ্রিজ করানোর জন্য তার চালক মো. বশির গাড়িটিকে মুড়লির একটি গ্যারেজে নিয়ে যান। সেখানে কাজ সংক্রান্ত কথাবার্তার একপর্যায়ে মো. সোহাগ ইসলাম (মৃত খোরশেদ আলমের ছেলে, সাং– মুড়লি খাঁপাড়া) উত্তেজিত হয়ে চালক বশিরকে সজোরে ঘুষি মারেন। এতে চালক বশিরের নাক ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাঁর
বাঁ চোখেও গুরুতর আঘাত লাগে।

প্রত্যক্ষদর্শীরা
জানান, মারধরের একপর্যায়ে সোহাগ একটি লাঠি নিয়ে গাড়িটির মালিক মো. আবুল খায়েরকে ধাওয়া করেন। এ সময় আবুল
খায়ের প্রাণভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সোহাগ তাঁর পেছনে দৌড়ে “তোকে আজ মেরেই ফেলবো,
গুলি করবো” বলে উচ্চস্বরে হুমকি দিতে থাকেন।

পরিস্থিতি
বেগতিক দেখে আশপাশে থাকা অন্যান্য চালক, হেলপার ও শ্রমিকরা দ্রুত
এগিয়ে এসে অভিযুক্ত সোহাগকে ধরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে তাকে নিবৃত্ত করেন। পরবর্তীতে সবাই মিলে অভিযুক্ত সোহাগকে যশোর জেলা মিনি–ট্রাক সমিতির শাখা অফিসে নিয়ে যান।

সেখানে
স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতΒিতে একটি তাৎক্ষণিক সালিশি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সালিশে উপস্থিত ছিলেন যশোর মিনি–ট্রাক স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি ও আহ্বায়ক রুহুল
আমিন ডাবলু, সেক্রেটারি ও সদস্য সচিব
মাহমুদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. রাজিব। এছাড়া ২২৭ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ–সভাপতি রবিউল
ইসলাম লবিন, প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, শ্রমিক নেতা এরশাদ আলী এবং মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সভাপতি মো.
জাফরসহ অনেক সাধারণ শ্রমিক ও ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।

সালিশি
বৈঠকে অভিযুক্ত সোহাগের মাকে ডেকে আনা হয়। উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে আহত চালকের নাক ও বাঁ চোখের
চিকিৎসার জন্য সোহাগকে ১,০০০/- (এক
হাজার) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড আর কখনো করবেন
না মর্মে তিনি সকলের সামনে মুচলেকা ও অঙ্গীকার করেন।
ভবিষ্যতে ফের এ ধরনের অপরাধ
করলে যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন বলেও জানান তিনি।

এদিকে,
সালিশে উত্তেজনার সময় ‘গুলি করার’ হুমকির বিষয়ে জানতে চাওয়া হলে সোহাগ স্বীকার করেন যে তিনি সম্পূর্ণ
রাগের মাথায় ওই কথা বলে
ফেলেছিলেন এবং তাঁর কাছে কোনো অস্ত্র বা গুলি করার
মতো কিছুই নেই। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বিভিন্ন
বিষয়ে সোহাগের বিরুদ্ধে নানা ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির নেতাদের
মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

“আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন এর বিশেষ আন্তর্জাতিক নিউজ প্রতিবেদন। ভূ-রাজনৈতিক রঙ্গমঞ্চে নতুন উত্তাপে মানবসভ্যতা কি এক সর্বনাশার সম্মুখীন? আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মানব সভ্যতার দীর্ঘ ইতিহাস ও অস্তিত্বের মোড় ঘোরানো এক গভীর সংকটের কালখণ্ড হিসেবে চিহ্নিত হতে চলেছে। বিশ্ব রা�

এ সম্পর্কিত আরো পড়ুন

“আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন এর বিশেষ আন্তর্জাতিক নিউজ প্রতিবেদন। ভূ-রাজনৈতিক রঙ্গমঞ্চে নতুন উত্তাপে মানবসভ্যতা কি এক সর্বনাশার সম্মুখীন? আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মানব সভ্যতার দীর্ঘ ইতিহাস ও অস্তিত্বের মোড় ঘোরানো এক গভীর সংকটের কালখণ্ড হিসেবে চিহ্নিত হতে চলেছে। বিশ্ব রা�

Scroll to Top