মায়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অপারেশন সাগর সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় সিমেন্ট পাচারের সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

“আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন এর বিশেষ আন্তর্জাতিক নিউজ প্রতিবেদন। ভূ-রাজনৈতিক রঙ্গমঞ্চে নতুন উত্তাপে মানবসভ্যতা কি এক সর্বনাশার সম্মুখীন? আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মানব সভ্যতার দীর্ঘ ইতিহাস ও অস্তিত্বের মোড় ঘোরানো এক গভীর সংকটের কালখণ্ড হিসেবে চিহ্নিত হতে চলেছে। বিশ্ব রা�

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top