গার্মেন্টস শিল্পে টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে: খেলাফত মজলিস

বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে শ্রমিক বিক্ষোভের জেরে চলমান অস্থিরতা ও সংকটে গভীর উদ্বেগ জানিয়েছে খেলাফত মজলিস। এই সংকট নিরসনে অবিলম্বে সরকারকে টেকসই সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার জোরালো দাবি জানিয়েছে দলটি।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে আজ সোমবার খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর ও মহাসড়ক অবরোধের ফলে পাঁচ শতাধিক পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ।

একদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকা, জ্বালানির উচ্চমূল্য এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় শিল্পমালিকরা বিপাকে পড়েছেন; অন্যদিকে বাড়িভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং যাতায়াত ও চিকিৎসা খরচের অতিরিক্ত চাপে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।

তারা আরো বলেন, এই উদ্বেগজনক পরিস্থিতিতে দ্রুত টেকসই সমাধান না এলে এবং অস্থিরতা অব্যাহত থাকলে কারখানাগুলো দীর্ঘমেয়াদে বন্ধ রাখার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে নেতৃবৃন্দ বলেন, সরকারকে অবিলম্বে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে ন্যূনতম মজুরি বোর্ডের কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি এই অস্থিরতা তৈরির পেছনে দেশি বা বিদেশি কোনো মহল বা ইন্ধনদাতা জড়িত থাকলে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

“আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন এর বিশেষ আন্তর্জাতিক নিউজ প্রতিবেদন। ভূ-রাজনৈতিক রঙ্গমঞ্চে নতুন উত্তাপে মানবসভ্যতা কি এক সর্বনাশার সম্মুখীন? আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মানব সভ্যতার দীর্ঘ ইতিহাস ও অস্তিত্বের মোড় ঘোরানো এক গভীর সংকটের কালখণ্ড হিসেবে চিহ্নিত হতে চলেছে। বিশ্ব রা�

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top