মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে সিপু মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী তরুণী বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত সিপু মিয়া (নাম), পিতা কুতুব মিয়া। তিনি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হেরেঙ্গাবাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগের পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সিপু মিয়াকে গ্রেপ্তার করে।
এদিকে ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।




