রাজারহাটে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়নে মতবিনিময় সভা

কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীদের অধিকার সুরক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও ক্ষমতায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে  মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস্) কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন কিশোরী ফোরামের সদস্যদের উদ্যোগে স্ট্রোমি ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়। এতে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সংলাপ কিশোরী মোছা: জাকিয়া জেমির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা কো-অডিনেটর মোঃ অহিদুদ জামান সেতু, প্রজেক্ট অফিসার শিক্ষা চম্পা তিথি ও প্রজেক্ট অফিসার মোঃ সুফল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, কিশোরীরাই আগামী দিনের ভবিষ্যৎ।  তাদের অধিকার নিশ্চিত করা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের পরিবেশ তৈরি করা জরুরি। বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় ইএসডিওর উন্নয়নকর্মীরা প্রকল্পের লক্ষ্য, কমিউনিটিভিত্তিক সংগঠন (সিবিও) কার্যক্রম, কিশোর-কিশোরীদের অধিকার ও মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় কিশোরীরা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে। তাদের অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন এলাকার কিশোরী ফোরামের সদস্যরা নিজেদের কার্যক্রম, অভিজ্ঞতা ও অর্জন নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জয়ন্তী রানী বলেন, কিশোরীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং যেকোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাহসের সঙ্গে কথা বলতে হবে। কোথাও বাল্যবিয়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ১০৯ নম্বরে ফোন করে সহায়তা নিতে হবে। কিশোরীদের উন্নয়ন ও বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা বিষয়ক কার্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। সভায় ইএসডিও-সিডস প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মী এবং কিশোরী ফোরামের সদস্যরা অংশ নেন। পাশাপাশি তাদের দক্ষতা বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতে হবে।#

ছবি ইমেইলে…
মোস্তফা কামাল রাজ
রাজারহাট, কুড়িগ্রাম।
মোবা: 01341-926821

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

“আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন এর বিশেষ আন্তর্জাতিক নিউজ প্রতিবেদন। ভূ-রাজনৈতিক রঙ্গমঞ্চে নতুন উত্তাপে মানবসভ্যতা কি এক সর্বনাশার সম্মুখীন? আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মানব সভ্যতার দীর্ঘ ইতিহাস ও অস্তিত্বের মোড় ঘোরানো এক গভীর সংকটের কালখণ্ড হিসেবে চিহ্নিত হতে চলেছে। বিশ্ব রা�

এ সম্পর্কিত আরো পড়ুন

“আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন এর বিশেষ আন্তর্জাতিক নিউজ প্রতিবেদন। ভূ-রাজনৈতিক রঙ্গমঞ্চে নতুন উত্তাপে মানবসভ্যতা কি এক সর্বনাশার সম্মুখীন? আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মানব সভ্যতার দীর্ঘ ইতিহাস ও অস্তিত্বের মোড় ঘোরানো এক গভীর সংকটের কালখণ্ড হিসেবে চিহ্নিত হতে চলেছে। বিশ্ব রা�

Scroll to Top